×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৭
  • ৩৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুম্বাইয়ে শতবর্ষী ভবন ধস, নিহত বেড়ে ১৪

আন্তর্জাতিক ডেস্ক:-  ভারতের মুম্বাইয়ে শতবর্ষী ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া এতে আহত হয়েছে আরো অনেকে। ধ্বংসাবশেষের নিচে আরো অনেক লোক আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের জন বহুল ডোঙ্গরি এলাকায় মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ ভবনটি ভেঙে পড়ে।

মঙ্গলবার দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ধ্বংসস্তূপের নিচে অন্তত ৪০ থেকে ৫০ জন মানুষ আটকে পড়ে আছেন।এখন পর্যন্ত ৯ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবরে বলা হয়েছে।

ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) কয়েকটি দল। এছাড়া এখানকার স্থানীয় লোকেরাও এই ধ্বংসস্তুপ সরানোর কাজে হাত দিয়েছেন।
গত কয়েক সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির কারণে এলাকার বেশির ভাগ বাড়িই জলমগ্ন। এ কারণেই জীর্ণ ভবনটি ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat