×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৬
  • ৩২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিএমএইচে জন্মগত বধির ও বোবা শিশুর মধ্যে কক্লিয়ার ইমপ্লান্ট বরাদ্দপত্র বিতরণ

নিউজ ডেস্ক:- সরকারীভাবে বরাদ্দপ্রাপ্ত ৯১জন জন্মগত বধির ও বোবা শিশুর মধ্যে কক্লিয়ার ইমপ্লান্ট বরাদ্দপত্র বিতরণ করা হয়েছে।
সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ রোববার ঢাকা সিএমএইচ’র মেজর জেনারেল এম শামসুল হক অডিটরিয়ামে এ বরাদ্দপত্র বিতরণ করেন।
এই অর্থবছরে কক্লিয়ার ইমপ্লান্ট বরাদ্দ প্রাপ্ত ৯১ জন জন্মগত বধির ও বোবা শিশুকে কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারী করা হলে তারা কথা বলতে ও কানে শুনতে পারবেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
অনুষ্ঠানে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল ফসিউর রহমান, এরিয়া কমান্ডার লজিস্টিক্স এরিয়া মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং সেনাবাহিনীর এ্যাডজুডেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা সিএমএইচে একটি বিশ্বমানের কক্লিয়ার ইমপ্লান্ট সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। এই কক্লিয়ার ইমপ্লান্ট সেন্টারটি বেসামরিক জনগনের জন্যও সেবার সুযোগ সম্প্রসারিত করেছে। এই পর্যন্ত ৩০ জন বেসামরিকসহ সর্বমোট ১০০ জন শ্রবণ ও বাক প্রতিবন্ধীকে কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারী করা হয়েছে।
উল্লেখ্য, আমাদের পার্শ্ববর্তী দেশে প্রতিটি সার্জারীতে ৩০ থেকে ৪০ লাখ টাকা এবং সিংগাপুরে ৬০ লাখ টাকা খরচ হয়ে থাকে। সিএমএইচ এর নিজস্ব টিম দ্বারা এ সার্জারীতে শুধুমাত্র ডিভাইস ক্রয় বাবদ ৬ লাখ ৪৯হাজার টাকা খরচ হয়ে থাকে।
সরকারের অর্থায়নে বিনামূল্যে অথবা আংশিক মূল্যে ২০১৮-২০১৯ সাল হতে ঢাকা সিএমএইচে জাতীয় কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রম চালু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat