×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৭-০৯
  • ৩৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এরশাদের শারীরিক অবস্থার কিছু উন্নতি হয়েছে : গোলাম মোহাম্মদ কাদের

নিউজ ডেস্ক:-বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা গতকালের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। তবে,এখনো তিনি শংকামুক্ত নয়।
আজ দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের বরাত দিয়ে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ তথ্য জানান।
তিনি বলেন, চিকিৎসকরা ঘুমের ওষুধের মাত্রা কমিয়ে দিয়েছেন, তাই হুসেইন মুহম্মদ এরশাদ ডাকে চোখ মেলে সাড়া দিচ্ছেন। তার শরীরের সংক্রমণ অনেকটাই কমেছে। কিডনী কতটা কাজ করছে সেটা পরীক্ষা করতে চিকিৎসকরা আজ ডায়ালাইসিস বন্ধ রেখেছেন।লিভারে বিলোরুবিনের মাত্রা কিছুটা বেড়েছে। প্রতিদিনই রক্তে কিছুটা প্লাটিলেট দেয়া হচ্ছে ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতী, মো: আজম খান, শফিকুল ইসলাম সেন্টু, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা- মেজর (অব.) আশরাফ উদ দৌলা, ড. নুরুল আজহার, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat