×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৭-০৮
  • ৩২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত

 নিউজ ডেস্ক:-ভারতের অন্যতম ব্যস্ত একটি সড়কে সোমবার ভোরে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।
পুলিশ এ খবর জানিয়ে বলেছে, দিল্লি থেকে আগ্রা যাওয়ার যমুনা এক্সপ্রেসওয়েতে দু’টি ফ্লাইওভারের মাঝখানের ফাঁকে বাসটি পড়ে গেলে মর্মান্তিক এ ঘটনা ঘটে। সেখানে একটি ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে বাসটি গভীর খাতে পড়ে যায়। দ্বিতল বাসটির চালক ঘুমিয়ে পড়েছিলো বলে ধারণা করা হচ্ছে।
বাসটিতে করে প্রায় ৫০ যাত্রী নয়াদিল্লি থেকে উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্যূতে  যাওয়ার সময় স্থানীয় সময় সোমবার ভোর ৪ টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাসটি সড়ক থেকে প্রায় ৪০ ফুট গভীরে একটি নালায় পড়ে যায়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। বাসটি পানিতে পড়ায় উদ্ধার প্রচেষ্টায় জটিলতা হচ্ছে।
দুর্ঘটনাস্থল থেকে আগ্রা জেলা ম্যাজিস্ট্রেট এন.জে. রাভি কুমার বলেন, ‘এ বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত ও অপর ১৮ জন আহত হয়েছে।’
কর্তৃপক্ষ জানায়, দিল্লি থেকে আগ্রা যাওয়ার ১৬৫ কিলোমিটার দীর্ঘ যমুনা এক্সপ্রেসওয়ে হচ্ছে ছয় লেন বিশিষ্ট ভারতের দীর্ঘতম মহাসড়ক। ২০১২ সালে উদ্বোধনের পর থেকে এ সড়কে বিভিন্ন দুর্ঘটনায় প্রায় ৯শ’ মানুষ প্রাণ হারায়।
পরিসংখ্যান থেকে জানা যায়, ভারতে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর দেড় লাখের বেশি লোক নিহত হয়ে থাকে। আইন অমান্য করে দ্রুত গতিতে গাড়ি চালানোয় এবং দূর্বল ব্যবস্থাপনার কারণে দেশটিতে এসব দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat