×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৬-৩০
  • ৩০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তরায় উবার চালক হত্যায় গ্রেফতার ৩

নিউজ ডেস্ক:- রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের মধ্যে উবার চালক মো. আরমানকে (৪২) গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নাম-পরিচয় জানানো হয়নি।

ডিবি পুলিশের উপ-কমিশনার (ডিসি, উত্তর) মো. মশিউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতরা আরমানকে হত্যায় অংশ নিয়েছিল। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের ড্রেন থেকে হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ১৩ জুন রাতে রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কে প্রাইভেটকোরের ভিতর থেকে উবার চালক আরমানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন উত্তরা পশ্চিম থানায় নিহতের স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরমান পাবনার ঈশ্বরদী থানার ফতে মোহাম্মদপুরের মৃত আব্দুল আব্দুল হাকিমের ছেলে। মিরপুরের ১১ নম্বরে ১২ নম্বর সড়কের ৭ নম্বর লেনের ১৬ নম্বর বাড়িতে তিনি ভাড়া থাকতেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat