×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৬
  • ৩১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লিবিয়া থেকে ফেরত পাঠানো মিশরের জিহাদির বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক:- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বুধবার বলেছে, নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরা বেসামরিক নাগরিক ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর ব্যাপক দমনপীড়ন চালাচ্ছে। এ ধরনের নির্যাতন রোধে নতুন আইন পাস করা সত্ত্বে তারা নির্যাতন অব্যাহত রাখায় সংস্থাটি নিরাপত্তা বাহিনীর দমনপীড়ন বন্ধে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।
নির্যাতনের শিকার হওয়া মানুষের সমর্থনে আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে দেয়া এক বিবৃতিতে অ্যামনেস্টি জানায়, তারা সামরিক বাহিনীর হাতে এবং পুলিশ হেফাজতে থাকা মানুষকে নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিদিন খবর পাচ্ছে।
তারা জানায়, অপরদিকে নাইজেরিয়ার বিচার ব্যবস্থা নির্যাতন প্রতিরোধে বা দোষীদের শাস্তি দিতে ব্যর্থ হওয়ায় নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিরা ন্যায় বিচার পাচ্ছে না।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়া পরিচালক ওসাই ওজিঘো বলেন, ২০১৭ সালের ডিসেম্বরে নাইজেরিয়ার পার্লামেন্ট নির্যাতন বিরোধী একটি আইন পাস করলেও দেশটিতে এখনো বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক দমনপীড়ন চালানো হচ্ছে।
নাইজেরিয়ার মানবাধিকার লঙ্ঘনে ব্যাপকভাবে অভিযুক্ত স্পেশাল অ্যান্টি-রোবারি স্কয়াডের (এসএআরএস) সংস্কারের দাবিতে ব্যাপক বিক্ষোভের পর প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এ ব্যাপারে একটি প্রেসিডেন্টশিয়াল প্যানেল গঠন করেন।
মানবাধিকার বিষয়ক বিভিন্ন সংগঠন এবং অ্যামনেস্টি বেসামরিক নাগরিক এবং সন্দেহভাজন ব্যক্তিদের নির্যাতনে পুলিশ ও এসএআরএস’কে দায়ী করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat