×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৫
  • ৩২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খুলনা শিশু হাসপাতালকে ১৫ কোটি টাকার অনুদান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক:-প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ খুলনা শিশু হাসপাতালকে এর রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য অনুদান হিসেবে ১৫ কোটি টাকা ‘সীড মানি’ প্রদান করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় তাঁর সরকারি বাসভবন গণভবনে এই অনুদানের চেক খুলনার জেলা প্রশাসক এবং খুলনা শিশু হাসপাতালের অ্যাডহক কমিটির আহবায়ক এবং খুলনা শিশু ফাউন্ডেশনের অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মাদ হেলাল হোসেনের কাছে হস্তান্তর করেন।
এই অনুদানের অর্থ দরিদ্র, বিপন্ন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিনামূল্যে চিকিৎসার্থে ’সীড মানি’ হিসেবে ব্যবহৃত হবে। এছাড়া এই অর্থ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা এবং চাকুরেদের বেতন-ভাতা এবং হাসপাতাল পরিচালনায় ব্যয় করা হবে।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৪ ব্যক্তিকে ৮২ লাখ টাকার আর্থিক অনুদানও প্রদান করেন।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ইমাম মোহাম্মদ শহীদের স্ত্রী বেগম আবিদা মোস্তাফা অরিনের হাতে তাঁর অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করেন। ইমাম মোহাম্মদ শহীদ প্যানক্রিয়াসের রোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শেখ হাসিনা এদিন গত অক্টোবরে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ কনস্টেবল সজিব আলীর স্ত্রী মোসাম্মাৎ রুমা খাতুন এবং পিতা মোহাম্মদ আব্দুল মজিদের হাতে ১২ লাখ টাকার চেক তুলে দেন।
তিনি ২০০২ সালের মার্চ মাসে বিএনপি সন্ত্রাসীদের হাতে নিহত নওয়াপাড়া পৌরসভার নির্বাচিত মেয়র আতিয়ার রহমানের পরিবারের সদস্যদের হাতে ২০ লাখ টাকার অনুদানের চেকও হস্তান্তর করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, শেখ জুয়েল এমপি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat