×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৫
  • ৩৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হজ-ফ্লাইট শুরু ৪ জুলাই

নিউজ ডেস্ক:-আগামী ৪ জুলাই থেকে চলতি মৌসুমের প্রথম হজ-ফ্লাইট শুরু হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-৩০০১) এর একটি ফ্লাইট ৪ জুলাই বৃহস্পতিবার সকাল ৭ টা ১৫ মিনিটে ৪১৯ জন হজ-যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে।
নির্ধারিত সময়ে, নির্বিঘেœ হজ-ফ্লাইট পরিচালনার জন্য সকল ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী ও ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজ-যাত্রীদের জেদ্দায় গমনের উদ্দেশ্যে বিদায় জানাবেন।
বাংলাদেশ বিমানের উপ-মহাব্যস্থাপক, (জনসংযোগ) তাহেরা খন্দকার আজ মঙ্গলবার বাসস’কে এ কথা জানিয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এছাড়া একই দিনে হজ-ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-৩১০১) সকাল ১১ টা ১৫ মিনিটে, বিজি-৩২০১ বিকাল ১৫ টা ১৫ মিনিটে, বিজি-৩৩০১ রাত ১৯ টা ১৫মিনিটে এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ২০ টা ১৫ মিনিটে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। চট্টগ্রাম এবং সিলেট থেকে ও এবছর যথাক্রমে ১৯ টি ও ৩টি হজ-ফ্লাইট পরিচালনা করা হবে।
বাংলাদেশ থেকে এবছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ-যাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এবছর হজ-ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে বিমানে যাবেন মোট ৬৩ হাজার ৫৯৯ জন হজ-যাত্রী, এরমধ্যে সরকারী ব্যবস্থাপনায় যাবেন ৭ হাজার ১৯৮ ব্যালটি অবশিষ্ট ৫৬ হাজার ৪০১ নন-ব্যালটি হজ্জ যাত্রী যাবেন বেসরকারী ব্যবস্থাপনায়।
এ বছর হজ-যাত্রীদের ঢাকা-জেদ্দা-ঢাকারুটে পরিবহনের জন্য বিমানের ৪টি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে চলাচলকারী বিমানের নিয়মিত শিডিউল ফ্লাইটের হজ-যাত্রীরা জেদ্দায় যাবেন। ঢাকা থেকে জেদ্দা প্রতিটি ফ্লাইটের উড্ডয়ন কাল হবে আনুমানিক ৭ ঘন্টা।
প্রথম বারের মতো এবছর কিছু ফ্লাইটের জেদ্দা বিমান বন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ঢাকা থেকেই সম্পন্ন করা হবে। এ উদ্দেশ্যে সৌদি আরবের একটি ইমেগ্রেশনটিম ঢাকায় অবস্থান করবে।
এবছর বিমান হজ্ব-যাত্রীদের উড়োজাহাজের সামনের অপেক্ষাকৃত বড় ও আরামদায়ক নিশ্চিত আসন নেওয়ার ক্ষেত্রে ওয়ানওয়ে-তে ১০০ ডলার বা সম-পরিমাণ টাকা এবং রির্টান যাত্রা (যাওয়া-আসা) ২০০ ডলার বা সম-পরিমাণ টাকার বিধান রেখেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat