×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৪
  • ৩০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশে প্রথম ১৫ মেগাওয়াট ভাসমান সৌর বিদ্যুৎ উৎপাদন হবে মোংলায়

নিউজ ডেস্ক:-দেশের প্রথম ১৫ মেগাওয়াট ভাসমান সৌর বিদ্যুৎ উৎপাদন হবে বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভায়। এজন্য ভারত সরকার মোংলা পোর্ট পৌরসভাকে দিচ্ছে ১৫০ কোটি টাকা। রোববার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে মোংলা পোর্ট পৌরসভার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ভারতের প্রিমিয়ার সোলার পাওয়ারটেক প্রাইভেট লিমিটেড ও বাংলাদেশের সোলার ইপিসি ডেভলপমেন্ট লিমিটেড।
দেশের প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, বিশেষ অতিথি ছিলেন ভারতের সহকারি হাইকমিশন রাজেশ কুমার রায়না। মোংলা পোর্ট পৌরসভার মেয়র মো. জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রকৌশলী আলতাফ হোসেন, নবায়ন যোগ্য জ¦ালানী ব্যাবহার ও উন্নয়ন কতৃক্ষের পরিচালক যুগ্ম সচিব শেখ রিয়াজ আহম্মেদ, ভারতের প্রিমিয়ার সোলার পাওয়ারটেক প্রাইভেট লি: এর প্রধান নির্বাহী সুধীর মোলা ও বাংলাদেশের সোলার ইপিসি ডেভলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ইজাজ আল কুদরত এ মজিদ।
অনুষ্ঠানে জানানো হয়, মোংলা পোর্ট পৌরসভার পানি শোধনাগারের ৮৯ একর জমির উপর খননকৃত দুটি পুকুর ও সংলগ্ন এলাকায় দুই বছরের মধ্যে এ ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হবে। ভারত সরকারের দেয়া অফেরতযোগ্য ১৫০ কোটি টাকা ব্যয়ে প্রথম পর্যায়ে ৬ মাসের মধ্যে পাঁচ মেগাওয়াট ও পরবর্তী ১৮ মাসের মধ্যে আরো ১০ মেগাওয়াটসহ সর্বমোট ১৫ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করা হবে। এ ১৫ মেগাওয়াট ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ মোংলা পোর্ট পৌরসভা ব্যবহার করার পর উদ্বৃত্ব বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat