×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৬-২১
  • ৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জিয়া মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হেনেছিলেন : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক:-আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ১৯৭৫ সালের পরবর্তী ইতিহাস ছিল নির্মম, নিষ্ঠুর এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার ইতিহাস। জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা হয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শাহ আজিজুর রহমানকে এবং রাজাকার আব্দুল আলিমকে মন্ত্রী বানিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হেনেছিলেন।
আজ শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইডিইবি)’র এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ঢাকাস্থ কসবা উপজেলা সমিতি আইনমন্ত্রী আনিসুল হককে সংবর্ধনা দেয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে।
আনিসুল হক বলেন, ‘বিএনপি বাকোয়াজ করতে ভালোবাসে, তাই বাকোয়াজ করছে। দেশে যখন সব বিচার সম্পন্ন হচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, তখন তারা বলছে বিচার বিভাগ নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই সরকারের আমলে সব প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করছে। সরকার খালেদার মামলায় হস্তক্ষেপ করছে না। তাদের বাকোয়াজ করতে দিন। তাদের কথা জনগণ বিশ্বাস করে না।’
সমিতির সভাপতি প্রকৌশলী কবীর আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সচিব আজহারুল ইসলাম, উত্তরা গ্রুপের চেয়ারম্যান মো. মতিউর রহমান, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভুইঁয়া জীবন প্রমুখ বক্তৃতা করেন।
সংবর্ধনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া।সুত্র-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat