×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৮
  • ৩২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে হাজীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার আহবান স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক:-জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।আজ রাজধানীর তোপখানা রোডস্থ বিএমএ ভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে হজ¦ চিকিৎসা দলের উদ্দেশে বক্তব্যে তিনি এই আহবান জানান।
বাংলাদেশ থেকে এ বছর হজ পালনের জন্য ১ লাখ ২৭ হাজার হজ যাত্রী পবিত্র নগরী মক্কায় গমন করবেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সেখানে গিয়ে ধর্মপ্রাণ মুসল্লীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা সবার দায়িত্ব। কোনো একজন হাজীও যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে যারা হজ পালন করতে যাবেন তাদের মধ্যে অনেক প্রবীণ ও বয়স্ক ব্যক্তি থাকবেন। সেখানে তারা ছোটখাটো অসুখ থেকে শুরু করে হার্ট, ডায়াবেটিস, কিডনীসহ নানাবিধ রোগ ভোগান্তিতে পড়তে পারেন। সুতরাং সেখানে গিয়ে ধর্মপ্রাণ মুসল্লীদের শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।
এবারের হজ¦ মৌসুমে সৌদি আরবে বাংলাদেশী হাজীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় চিকিৎসক, নার্স, ব্রাদার্সসহ ২০৭ সদস্য বিশিষ্ট ২টি চিকিৎসা সেবাদল গঠন করেছে। এর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ৬৮ জন চিকিৎসক, ৫৪ জন নার্স, ২৬ জন ফার্মাসিস্ট ও ৬ জন ল্যাব টেকনিশিয়ান হিসাবে সৗদি আরবে যাবেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat