×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৮
  • ৩৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও ১ হাজার সেনা পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক:- ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও ১ হাজার সেনা পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী প্যাট্রিক শানাহান সোমবার এ তথ্য জানান। খবর বিবিসির। এক বিবৃতিতে প্যাট্রিক শানাহান বলেন, প্রায় এক হাজার অতিরিক্ত সেনা পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। এসব সেনা আকাশ, নৌ ও স্থল হুমকি মোকাবেলায় কাজ করবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে দ্বন্দ্ব চায় না। কিন্তু ওই অঞ্চলে নিয়োজিত আমারদের নিরাপত্তা বাহিনীর নিরাপত্তার স্বার্থে এ উদ্যোগ। এছাড়া তিনি দাবি করেন, ইরান ও ইরান পন্থী গ্রুপগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা এবং স্বার্থের জন্য হুমকি হয়ে উঠেছে। সেইসঙ্গে তিনি ওমান সাগরে দু’টি তেল ট্যাংকারে হামলার সঙ্গে ইরানকে জড়িয়ে ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করেছেন। এদিকে মার্কিন নৌবাহিনী ওমান সাগরে দুটি ট্যাংকারে ইরান জড়িত আছে বলে এমন ছবি শেয়ার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat