×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৭
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আদালতে সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন

নিউজ ডেস্ক:-মাদরাসাছাত্রী নুসরাত হত্যার পর পালিয়ে বেড়ানো ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার শাহবাগ থানা থেকে প্রিজনভ্যান করে তাকে মহানগর দায়রা জজ আদালতে নিয়ে যায় পুলিশ।

তাকে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানিয়েছেন শাহবাগ থানার পরিদর্শক অপারেশনস মাহবুবুর রহমান।

শাহবাগ থানার এক এসআই বলেছেন, ওসি মোয়াজ্জেম হোসেনের পরনে রয়েছে হাফ হাতা গেঞ্জি, চোখে সানগ্লাস, মুখে দাঁড়ি। অবশ্য গ্রেফতারের সময় তিনি শার্ট পরিহিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে নয়টার দিকে মোয়াজ্জেমকে সোনাগাজী পুলিশের কাছে হস্তান্তর করে শাহবাগ থানা পুলিশ। রবিবার বিকালে ওসি মোয়াজ্জেমকে ঢাকার হাইকোর্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়। সাইবার ট্রাইব্যুনালের পরোয়ানা জারির ২০ দিন পর তাকে গ্রেফতার করা হলো।

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি গত মার্চ মাসে অধ্যক্ষ সিরাজ্জুদদৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলে ওসি মোয়াজ্জেম তাকে থানায় ডেকে জবানবন্দি নিয়েছিলেন।

তার কয়েক দিনের মাথায় নুসরাতের গায়ে অগ্নিসংযোগ করে হত্যা করা হয়। এরপর সারাদেশে আলোড়ন শুরু হয়। নুসরাতের মৃত্যুর পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

ওই মামলায় অভিযোগ করা হয়, মোয়াজ্জেম হোসেন বেআইনিভাবে মোবাইল ফোনে নুসরাতের জবানবন্দির ভিডিও করেছেন এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat