×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৪
  • ৩৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরায় গাড়ির ভেতর থেকে উবার চালকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:-রাজধানীর উত্তরায় গাড়ির ভেতরে আরমান (৩৭) নামে এক উবার চালককে গলাকেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৫২ নম্বর বাসার সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আরমান পাবনার ঈশ্বরদী থানার ফতে মোহাম্মদপুরের মৃত আব্দুল আব্দুল হাকিমের ছেলে। মিরপুরের ১১ নম্বরে ১২ নম্বর সড়কের ৭ নম্বর লেনের ১৬ নম্বর বাড়িতে তিনি ভাড়া থাকতেন।

উত্তরা পশ্চিম থানার এসআই মুশফিকুর রহমান জানান, ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৫২ নম্বর বাসার সামনে একটি গাড়িতে লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে প্রাইভেটকারের ড্রাইভিং সিট থেকে এক যুবকের লাশ উদ্ধার করা করা হয়। পরে ড্রাইভিং লাইসেন্স দেখে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরো জানান, দুর্বৃত্তরা গাড়িতেই তাকে গলা কেটে হত্যা করেছে। প্রাইভেটকার ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat