×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৬-১২
  • ৩৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনার নির্বাচিত উক্তি নিয়ে দু’টি বই প্রকাশ

নিউজ ডেস্ক:- বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উক্তি নিয়ে ‘শেখ হাসিনা : সিলেক্টেড সেইংস’ ও ‘শেখ হাসিনা : নির্বাচিত উক্তি’ নামে দু’টি বই প্রকাশিত হয়েছে।
দেশের প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান ‘পাঠক সমাবেশ’ বই দু’টি প্রকাশ করেছে। প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পিএস)-১ তোফাজ্জল হোসেন মিয়া বই দু’টির সংকলন সম্পাদনা করেছেন।
ইংরেজি বইটির সম্পাদনায় যুক্ত ছিলেন প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম।
পাঠক সমাবেশের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম বিজু আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ কার্যালয়ে বই দু’টি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
ইংরেজি বইটিতে ১১৫টি ও বাংলা বইটিতে ১০০টি বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উক্তি অন্তর্ভুক্ত হয়েছে।
এর মধ্যে কয়েকটি বিষয় হলো : বঙ্গবন্ধু, আত্মশক্তি, উন্নয়ন, ক্ষমতায়ন, গণতন্ত্র, তরুণ প্রজন্ম, ত্যাগ, দেশপ্রেম, নারী, ন্যায়নীতি, ন্যায়বিচার, পাবলিক সার্ভেন্ট, বৈশ্বিক সহযোগিতা, ভবিষ্যৎ প্রজন্ম, রাজনীতি, শান্তি, সুশাসন ও স্বনির্ভরতা।
পাঠক সমবেশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি জননেত্রী থেকে বিশ্ব নেতার আসন অলংকৃত করেছেন। দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নে তাঁর অশেষ অবদান। একই সাথে তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক ফোরামে বিশ্ব সম্প্রদায়ের কথাও ভাবেন। রাষ্ট্রনেতার ঊর্ধ্বে ‘মানবতার মা’ হিসেবেও তিনি জননন্দিত। তিনি মানুষকে মানবতাবোধ ও মানব কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করেছেন।
প্রকাশনা সংস্থাটি মনে করে ‘এই বাস্তবতায় জননেত্রী শেখ হাসিনার প্রতিটি কথা, বক্তব্য, মতামত, আদেশ, উপদেশ, চিন্থা-ভাবনা অতি মূল্যবান। পাঠক সমাবেশ এগুলো সংগ্রহ করে বই আকারে সংরক্ষণ করা নৈতিক দায়িত্ব মনে করেছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat