×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৬-০৪
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এবার চাঁদ দেখা গেছে, বুধবার ঈদ
নিউজ ডেস্ক:- এবার দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পেয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেই হিসেবে আগামী বৃহস্পতিবার নয়, বরং কাল বুধবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। মঙ্গলবার রাত ১১টার দিকে আবারও জরুরি বৈঠকে বসে চাঁদ দেখা কমিটি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির বৈঠক শেষে চাঁদ দেখতে পাওয়ার সংবাদ জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি ওই বৈঠকে সভাপতিত্ব করেন। এর আগে ইফতার শেষে মাগরিবের নামাজের পর প্রথম বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। কিন্তু তারা দেশের কোথাও থেকে চাঁদ দেখতে পাওয়ার খবর পাননি। বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমতাবস্থায় ৫ জুন পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। এর পরিপ্রেক্ষিতে ৬ জুন ২০১৯ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ইনশা আল্লাহ।’ এদিকে মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। তার সঙ্গে মিল রেখে বাংলাদেশেও বিভিন্ন গ্রামে ঈদ উদযাপিত হয়েছে। সাধারণত সৌদি আরবে যেদিন ঈদ হয়, তার পরের দিন বাংলাদেশে ঈদ হয়। সেই সুবাদে কাল বুধবার ঈদ উদযাপনের প্রস্তুতি ছিল দেশবাসীর মধ্যে। এদিকে পাশের দেশ ভারতের কলকাতায়ও চাঁদ দেখতে পাওয়ার খবর পাওয়া যায়। এরপর তারাবির নামাজ শেষে আবার বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী চাঁদ দেখতে পাওয়ার তথ্য জানান। চাঁদ দেখা কমিটির সভায় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat