×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৯
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগের চেয়ে অনেক ভালো আছেন

নিউজ ডেস্ক:-বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসাপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগের চেয়ে অনেক ভালো আছেন। তিনি জীবন-মরণের সন্ধিক্ষণে রয়েছেন বলে যে সংবাদ প্রচারিত হয়েছে তা সম্পূর্ণ ভুল। এখানে (বিএসএমএমইউ) ভর্তি হওয়ার পর তার নতুন করে কোনো সমস্যা দেখা দেয়নি। এখানে সব ধরনের চিকিৎসা নেওয়া বা থাকা নিয়েও কোনো ধরনের সমস্যা তার হচ্ছে না।
আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে গত কয়েকদিন যাবত বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে মনগড়া বক্তব্য প্রকাশিত হচ্ছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে এবং তিনি জীবন-মরণের সন্ধিক্ষণে রয়েছেন এমন সংবাদ প্রচারিত হয়েছে। এসব সংবাদ সম্পূর্ণ ভুল।
পরিচালক বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড কিংবা বিএসএমএমইউ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করেই এ ধরনের সংবাদ প্রচার করা হয়েছে। তার শারীরিক অবস্থা কখনোই তেমন আশঙ্কাজনক ছিল না, এখনো নেই।
ডা. মাহবুবুল হক আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কিছু কিছু সমস্যা রয়েছে, যেগুলো ঠিক হতে একটু সময় লাগে, স্লোলি ইমপ্রুভ হয়। তার (খালেদা জিয়া) অবস্থারও উন্নতি ঘটছে। ডায়াবেটিস, আর্থ্রাইটিস, দুর্বলতার মতো যেসব সমস্যা নিয়ে তিনি এখানে ভর্তি হয়েছিলেন, সেগুলো এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এই বয়সে এসে তিনি যেভাবে আছেন, সেটা অনেক ভালো।
সাবেক প্রধানমন্ত্রীর খাওয়া-দাওয়ার বিষয়টি উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেন, উনি রোজাও রাখছেন, আর এ ক্ষেত্রে উনি ছোলাসহ রোজার অন্য আইটেমগুলোও খাচ্ছেন। উনার সঙ্গে যে মেয়েটা আছে, উনার চয়েজমতো উনি রান্না করে দেন। উনার মেন্যু অনুযায়ী উনি রান্না করে খান। পাশেই আমাদের এখানে চুলা আছে।’
এর আগে গত ১ এপ্রিল বেগম খালেদা জিয়াকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য বিএসএমএমইউ-তে ভর্তি করা হয়।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat