×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৯
  • ৩৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে মাদক পুনর্বাসন কেন্দ্র স্থাপন ও দুর্নীতি দমনে ইউএনওডিসির সহযোগিতার আশ্বাস

নিউজ ডেস্ক:-বাংলাদেশে জাতীয় মাদক পুনর্বাসন কেন্দ্র স্থাপন এবং সন্ত্রাস বিষয়ক অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দফতর অফিস ফর ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি)।
বুধবার বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইউএনওডিসি মহাপরিচালকের সঙ্গে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের এক দ্বিপাক্ষিক বৈঠকে এই আশ্বাস দেয়া হয়। আজ ঢাকায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
ভিয়েনায় অনুষ্ঠিত জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের (ইউএনসিএসি) বাস্তবায়ন পর্যালোচনা পর্বের দশম অধিবেশনের পার্শ্ব আলোচনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২৭ থেকে ২৯ মে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ সম্মেলন চলে।
এছাড়া বাংলাদেশের দুর্নীতি দমন বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদানের সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউএনওডিসি।
এসময় বাংলাদেশও মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ ও দুর্নীতি দমনে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউএনওডিসি-কে।
বৈঠকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat