×
ব্রেকিং নিউজ :
সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলিকে বিচারমন্ত্রী করলেন এরদোগান
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৭
  • ৩২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালু

নিউজ ডেস্ক:-রাজধানীর উত্তরা এলাকায় আজ আনুষ্ঠানিকভাবে চক্রাকার বাস সার্ভিস চালু করা হয়েছে।ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যৌথ উদ্যোগে বিআরটিসির ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস নিয়ে এই চক্রাকার বাস সেবা চালু হয়েছে।
এয়ারপোর্ট থেকে উত্তরা হয়ে দিয়াবাড়ি ঘুরে আবার উত্তরা এসে থামবে বাসগুলো। এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০টাকা। এছাডা এর মধ্যবর্তী যেকোনো স্থানের জন্য ২০ টাকার টিকিট কিনতে হবে যাত্রীদের।
উত্তরায় আয়োজিত চক্রাকার বাসের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র সাঈদ বলেন, ‘গণপরিবহন এবং যানজট ঢাকা শহরের একটি প্রধান সমস্যা। এই শহরের মানুষের জীবনমান উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে আগে নগরবাসীকে সচেতন হতে হবে। নাগরিকরা সচেতন না হলে হাজার চেষ্টা করলেও সমস্যার সমাধান হবে না।’
সভাপতির বক্তব্যে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, এই বাস সার্ভিস উত্তরাবাসীর জন্য আনন্দের বিষয়। এটি আমাদের সকলের জন্য। সুস্থ, সচল ঢাকার জন্য সুস্থ গণপরিবহনের বিকল্প নেই। সবাই একত্রে কাজ করলে, সবাই সচেতন হলে বাসযোগ্য সুন্দর ঢাকা গড়ে তোলা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat