×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৩
  • ৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গার্মেন্টস শ্রমিকের বোনাস ৩০ মে এবং বেতন ২ জুনের আগেই প্রদানের আহবান শ্রম প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক:-ঈদুল ফিতরের আগে গার্মেন্টস শ্রমিকদের বোনাস ৩০ মে এবং বেতন ২ জুনের মধ্যে প্রদানের আহবান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
আজ বৃহষ্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে ক্রাইসেস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটির ৪২তম সভায় তিনি এই আহবান জানান।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা গার্মেন্টস মালিকদের আহবান জানিয়েছি তারা ঈদুল ফিতরের বোনাস ৩০ মে এবং মে মাসের বেতন আগামী ২ জুনের মধ্যে প্রদান করবেন।’
তিনি বলেন, ‘মালিকপক্ষ ৩০ মের মধ্যে বোনাস এবং ২ জুনের মধ্যে মে মাসের ২০ দিনের বেতন দিতে সম্মত হয়েছেন। আমরা বলেছি যে সকল মালিক সম্পূর্ণ বেতন দিতে পারবে তারা দিয়ে দিবেন আর কোন মালিক যদি মে মাসের সম্পূর্ণ বেতন না দিতে পারেন সে ক্ষেত্রে শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে বেতনের বিষয়টি সমাধান করবেন।’
সভায় বিজিএমইএ এর সভাপতি রুবানা হক বলেন, সরকার শ্রমিক-মালিক সবাই চায় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত গার্মেন্টস শিল্পে কোন কারণে যেন শ্রম অসন্তোষ দেখা না দেয়। গার্মেন্টস খাতে শৃংঙ্খলা রক্ষায় এবং উৎপাদন নির্বিঘœ করতে সকলকে এক সাথে কাজ করতে হবে।
সভায় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনা, অতিরিক্ত সচিব সৈয়দ আহম্মদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, শিল্প পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, কার্যকরি সভাপতি ফজলুল হক মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat