×
ব্রেকিং নিউজ :
জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলিকে বিচারমন্ত্রী করলেন এরদোগান একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৪ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৩
  • ৩০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিশু-কিশোরদের জন্য সাংস্কৃতিক কার্যক্রম বাড়াতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক:- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শিশু-কিশোরদের বিনোদন দিন দিন কমে যাচ্ছে। আনন্দের সাথে তারা যেন লেখাপড়া করতে পারে তার জন্য সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানো ও মুখস্থ বিদ্যা কমানোর উদ্যোগ নেয়া প্রয়োজন। সাংস্কৃতিক কর্মকা- ও ক্রীড়া আগামী প্রজন্মকে সৃজনশীল করে গড়ে তুলবে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কেরানীগঞ্জে অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণ নিয়ে একটি থ্রি-ডি পাওয়ার পয়েন্ট উপস্থাপনকালে এসব কথা বলেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কেরানীগঞ্জে প্রস্তাবিত ও পরিকল্পনাধীন আধুনিক স্টেডিয়ামটির সাথে থাকবে প্রশিক্ষণ একাডেমি, পার্কিং সুবিধা, ফুড কোর্ট, সুইমিং পুল, ডরমিটরি ইত্যাদি। ৭১ একর জায়গার উপর এ স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব করা হয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, উদ্যোগটি খুবই ভালো। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরবর্তী পদেক্ষেপ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat