×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৫-২২
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্রয় সংক্রান্ত্র মন্ত্রিসভা উপ-কমিটির তিনটি সরকারি ক্রয় প্রস্তাব অনুমোদন

নিউজ ডেস্ক:-  মন্ত্রিসভা সরকারি ক্রয় উপ-কমিটির আজ এক সভায় কুড়িগ্রামের ৬৪৫ মিটার দীর্ঘ সেতু নির্মাণসহ তিনটি বড় ধরনের ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে।
রাজধানীর শেরে বাংলা নগরস্থ জাতীয় অর্থনৈতিক পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ক্রয় উপ-কমিটির সভায় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সভাপতিত্ব করেন।
সভায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারি-সোনাহাট স্থলবন্দর-মাদারগঞ্জ-ভিতরবন্দ-নাগেশ্বরী সড়কে ১৩৬ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ৬ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণ প্রকল্প প্রস্তাব অনুমোদিত হয়।
সভা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, সেতুটি নির্মিত হলে সোনাহাট স্থল বন্দরটির কার্যক্রম জোরদার এবং সেই সাথে এই এলাকাটি আরো উন্নত হবে।
মন্ত্রী বলেন, সভায় ১০৫ কোটি টাকা ব্যায়ে পাবনার বেড়া উপজেলায় ৩ দশমিক ৭৭ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। কেন্দ্রটি মোস্তফা মটরস লিমিটেড ও সোলার ল্যান্ড ইলেকট্রিক্স এন্ড টেকনোলজি কোম্পানি লিমিটেড যৌথভাবে স্থাপন করবে।
সরকার বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ ৮ টাকা ৫৯ পয়সা হিসাবে ক্রয় করবে। কেন্দ্রটি ২০ বছর নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে। বিদ্যুৎ সরবরাহ না করতে পারলে সরকার সংস্থাকে কোন অর্থ প্রদান করবে না।
খাদ্য মন্ত্রণালয়ের জন্য বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) থেকে ৫৪ কোটি টাকা ব্যয়ে ত্রিশ কেজি ধারণ ক্ষমতাসম্পন্ন এক কোটি চটের বস্তা ক্রয়ের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat