×
ব্রেকিং নিউজ :
বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলিকে বিচারমন্ত্রী করলেন এরদোগান একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৪ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ গুলিবর্ষণে প্রাণহানির পর কানাডার প্রধানমন্ত্রীর ইউরোপ সফর স্থগিত আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি
  • প্রকাশিত : ২০১৯-০৫-২১
  • ৩৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারীদের অর্থনীতির মূল স্রোতে আনতে হবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক:- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহ্মেদ বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া অলীক কল্পনা। কাঙ্খিত বাংলাদেশ গড়তে হলে নারীদের অর্থনীতির মূল ¯্রােতে আনতে হবে।
প্রতিমন্ত্রী আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসাইন মিলনায়তনে নারী উন্নয়ন শক্তি আয়োজিত সাংবাদিকদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
নারী উন্নয়ন শক্তি’র নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্তা সংস্থা ইউ এন বি’র সম্পাদক মাহফুজুর রহমান ও আমেরিকান ইন্টারন্যাশনাল হাসপাতালের পরিচালক ডা. সুলতান মোহাম্মদ রাজ্জাক।
প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রের অর্থনীতিকে গতিশীল করতে নারীদের কর্মমুখী করতে হবে। নারীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি কর্মস্থলে এবং নিরাপদে ঘরে ফেরার পরিবেশ তৈরি করতে হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক। সরকার পৈত্রিক সম্পত্তিতে নারী ও পুরুষের সমান অধিকারের বিষয়ে আইনগত পরিবর্তনের কথা ভাবছে। সম্পত্তির সমানাধিকার পেলে নারীরা অসহায় অবস্থায় আর্থিক নিরাপত্তাহীনতায় ভুগবেনা।
পরে প্রতিমন্ত্রী নারী বিষয়ে আর্টিকেল প্রকাশ ও টিভি রিপোটির্ংয়ের জন্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৭ জন সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat