×
ব্রেকিং নিউজ :
বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলিকে বিচারমন্ত্রী করলেন এরদোগান একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৪ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ গুলিবর্ষণে প্রাণহানির পর কানাডার প্রধানমন্ত্রীর ইউরোপ সফর স্থগিত আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি
  • প্রকাশিত : ২০১৯-০৫-২১
  • ৩৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য ২ নম্বর সংকেত

নিউজ ডেস্ক:- রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানায়, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যত্র পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর নৌ-হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মাদারীপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, নোয়াখালী, রাঙ্গামাটি, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, কুমিল্লা, নোয়াখালী ও রাঙ্গামাটি অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ৩৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৫টা ১৩ মিনিটে।
গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও মংলায় ৩৭ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস।
আগামী ৩ দিনে বৃষ্টিপাতের কার্যাশক্তি বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat