×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৫-২০
  • ৩২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চুমু বিতর্কে বিদ্ধ এই নবাগতা বলি নায়িকা

বিনোদন ডেস্ক:- এই নায়িকা নাকি লম্বা রেসের ঘোড়া। একাধারে বাণিজ্যিক, অন্য দিকে সমান্তরাল ছবি দুয়েতেই তিনি বহুদিন টিকে থাকতেই এসেছেন বলা হচ্ছে এমনটাই।বাঙালি পরিচালক সৌমিক সেনের ছবিতে কাজ করেছেন তিনি।হায়দরাবাদে বেড়ে উঠেছেন এই নায়িকা। নাম শ্রেয়া ধন্বন্তরী। তবে বাবার  কাজের সূত্রে পশ্চিম এশিয়ার দেশগুলিতেও কেটেছে ছোটবেলা।
পড়াশোনায় বরবারই মেধাবী ছিলেন, সেখান থেকেই আচমকা যে বিনোদন জগতে প্রবেশ করবেন এমনটা কেউ ভাবেননি।ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষেই মডেলিং শুরু করেন শ্রেয়া। মিস ইন্ডিয়াতে ডাক পান তখন। জোশ, স্নেহগীতম নামের দুটি ছবিতে কাজও করেন সেই সময়।
ছোট থেকেই মঞ্চে অভিনয় করতেন তিনি। দক্ষতা রয়েছে ভরতনাট্যম, কুচিপুডির মতো শাস্ত্রীয় নৃত্যেও।
টেলিভিশনের একাধিক বিজ্ঞাপনী ছবিতে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। ‘লেডিস রুম’, ‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘দ্য রিইউনিয়ন’ ওয়েব সিরিজগুলিতে অভিনয় করেছেন তিনি।বর্তমানে দিল্লিতে থাকে শ্রেয়ার পরিবার। আরবি ভাষায় উৎসাহ রয়েছে তাঁর। হাতে রয়েছে সেই ভাষারই ট্যাটু। কী লেখা রয়েছে তাতে? বলতে চান না নায়িকা।ইমরান হাসমির সঙ্গে ‘হোয়াই চিট ইন্ডিয়া’ ছবিতে তাঁর চুমুর দৃশ্য নিয়ে বিতর্কও হয়েছিল। কিন্তু চরিত্রের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই, জানান নায়িকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat