×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৭
  • ৩৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঝড়ে বাইতুল মোকাররম মসজিদের প্যান্ডেল ভেঙে নিহত ১, আহত ১৫

নিউজ ডেস্ক:-ঝড়ে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ অংশের প্যান্ডেল ভেঙে শফিকুল ইসলাম (৩৬) নামে একজন নিহতসহ আহত হয়েছেন আরও ১৫ জন। এ সময় ভেতরে অনেকে আটকে পড়েন। খবর পেয়ে তাদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।পরে বাকিদের প্যান্ডেলের ভেতর থেকে বের করে আনা হয়।

এর আগে, শুক্রবার ইফতারের পর হঠাৎ করেই রাজধানীর উপর দিয়ে ঘণ্টায় ৬৫ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস ও বজ্রসহ কালবৈশাখী বয়ে যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঝড়ে মসজিদের দক্ষিণ গেটের কাছে নামাজের প্যান্ডেল ভেঙে ১৫ জন আহত হন। এ সময় অনেকে ভেতরে আটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্যান্ডেলের ভেতরে আটকে পড়াদের বাইরে বের করে আনেন।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, ঝড়ে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের প্যান্ডেল ভেঙে পড়ে শফিকুল ইসলাম নামে একজন মারা গেছেন। তার মরদেহ হাসপাতালে রয়েছে। এ সময় নগর পুলিশের বিশেষ শাখার (এসবি) এএসআই শরিফুল ইসলাম (৩৬) ছাড়াও রফিউজ্জামান (২৪), মনিরুল ইসলাম (৩০), আব্দুল কুদ্দুস (৩৪), জানে আলম (২২), সাদিকুর রহমান (২৭), তারেক রহমান (৩৫), মাসুদ (২৬), জহিরুল ইসলাম (২৮), সজীব (২৫), আওয়াল (২৮), বিপ্লব (২৪) ও আমিন উল্লাহ (২৬) আহত হয়েছেন। তবে তাদের কেউই গুরুতরভাবে আহত হননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat