×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৪
  • ৩৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিল্কভিটাকে ইতিবাচক জায়গায় নিয়ে আসতে হবে : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক:- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতির চক্র, মাথাভারি প্রশাসন ও গতিশীল নেতৃত্বের অভাবেই মিল্কাভিটা হোচট খাচ্ছে, গতি পাচ্ছে না।
আজ মঙ্গলবার বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)’এর বিশেষ সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০১৯ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বপন ভট্টাচার্য্য বলেন, দীর্ঘ দিন যাবৎ মিল্কভিটা সম্পর্কে নেতিবাচক ধারনা পেয়েছি। এই নেতিবাচক ধারনা থেকে এই প্রতিষ্ঠানকে ইতিবাচক জায়গায় নিয়ে আসা সম্ভব এবং সেটি নিয়ে আসতে হবে।
তিনি বলেন, যে সমস্ত বাধা বা জটিলতার কারণে মিল্ক ভিটা এগোতে পারছে না সে সমস্ত সমস্যা অপসারিত করা হবে। ট্যক্স কম দিয়ে এদেশে গুটিকয়েক আমদানিকারক সংস্থা গুড়োদুধে মাত্র ৫% ট্যাক্স দিয়ে মিল্কভিটাকে প্রতিবন্ধকতা তৈরী করছে।
প্রতিমন্ত্রী বলেন, আগে মিল্কভিটায় ২লাখ লিটার দুধ উৎপাদন হতো এখন সেটি ৯০ লিটার প্রায় ৫০ শতাংশ কমে গেছে। এটা মেনে নেয়া যায়না। আমাদের চাহিদার প্রেক্ষিতে ৩ লাখ লিটার উৎপাদন করা উচিত ছিল। আমারা সেটি করতে পারি নাই।
তিনি বলেন, এখানে দুর্নীতির চক্র ভাঙতে হবে। প্রচারের অভাব ও দুর্বল মার্কেটিংয়ের কারণে মিল্ক ভিটা এগোতে পারছে না। সংকট চিহ্নিত করে সমাধানের দিক নির্দেশনা নিয়ে আমরা খুব শীর্ঘই প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাব এবং বিদ্যমান গুড়োদুধের ট্যাক্স নিয়ে খামারিদের স্বার্থে , শিশেুদের স্বার্থে কথা বলব।
অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব কামাল উদ্দিন তালুকদার, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. আব্দুল মজিদ প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat