×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৪
  • ৩২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলা একাডেমিতে কবি হায়াৎ সাইফের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন

নিউজ ডেস্ক:-সদ্যপ্রয়াত কবি হায়াৎ সাইফের প্রতি শেষ শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
আজ বাংলা একাডেমির বটমূলে কবির প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের পরে কবির দ্বিতীয় নাামজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে নগরীর স্কাউট ভবন প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জোহর নামাজের পর গুলশানের আজাদ মসজিদে তৃতীয় জানাজা শেষে কবির মরদেহ মীরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাাওয়া হয়েছে।
সোমবার রাতের প্রথম প্রহরে ঢাকার ইউনাউটেট হাসপাতালে ইন্তেকাল করেন ষাট দশকের এই বিশিষ্ট কবি হায়াৎ সাইফ ।
বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এবং একাডেমির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রয়াত কবির প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা নিবেদন করে কবি নজরুল ইন্সটিটিউট, জাতীয় কবিতা পরিষদ।
এছাড়া শ্রদ্ধা নিবেদনে অংশ নেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা এইচ টি ইমাম, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েল উপ-উপাচার্য ড. শিরীণ আখতার, অধ্যাপক শামসুজ্জামান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কথাশিল্পী রশীদ হায়দার, কবি জাহিদুল হক, কবি কামাল চৌধুরী, কবি আসাদ মান্নান, কবি হালিম আজাদ, কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি সালেম সুলেরী, কবি গৌরাঙ্গ মোহান্ত, কবি তারিক সুজাত, লেখক আমিনুল ইসলাম বেদু, কবি আমিনুর রহমান, কথাশিল্পী আবু সাঈদ জুবেরী, সাবেক কূটনীতিক মহিউদ্দিন আহমেদ, ডাক বিভাগের সাবেক মহাপরিচালক আতাউর রহমান, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল সমিতির সভাপতি ফরিদ আহমেদ, প্রকাশক নিশাত জাহান রানা প্রমুখ।
বাংলা একাডেমি থেকে জানান হয়, আগামী ২০ মে সোমবার সকাল ১১ টায় একাডেমির উদ্যোগে কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে কবি হায়াৎ সাইফের প্রয়াণে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat