×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৪
  • ৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যারিষ্টার মওদুদ আহমদের বিরুদ্ধে মামলা চলবে

নিউজ ডেস্ক:- সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের আনা আবেদন খারিজের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
এই আদেশের ফলে মওদুদের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলাটি চলমান থাকবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মওদুদের আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ আজ এ আদেশ দেয়।
আদালতে মওদুদের পক্ষে ব্যারিষ্টার রোকন উদ্দিন মাহমুদ শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন এডভোকেট খুরশিদ আলম খান।
এর আগে গত ৮ এপ্রিল একটি হাইকোর্ট বেঞ্চ মওদুদের আবেদন খারিজ করে দেয়। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন মওদুদ আহমদ।
জ্ঞাত আয় বহির্ভূত ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করে দুদক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat