×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৫-১২
  • ৩৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভূমধ্যসাগরে ৩০-৩৫ বাংলাদেশি মারা যাওয়ার আশঙ্কা : পররাষ্ট্রমন্ত্রী

প্রবাস ডেক্স:-পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে নৌযানডুবির ঘটনায় ৩০ থেকে ৩৫জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে আশংকা করা হচ্ছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রাপ্ত তথ্য মতে, ডুবে যাওয়া নৌযানটির ৭৫ অবৈধ অভিবাসীর মধ্যে ৫১জন বাংলাদেশি ছিলো। এ পর্যন্ত ১৪ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। বাকিরা এখনো নিখোঁজ রয়েছেন। এ থেকে আমাদের আশংকা আমাদের ৩০ থেকে ৩৫ জন নাগরিক নিহত হয়েছেন।’
আবদুল মোমেন ত্রিপোলির বাংলাদেশের রাষ্ট্রদূত ইতোমধ্যে কয়েকজন মিশর কর্মকর্তাকে তিউনিসিয়ায় ঘটনাস্থলে পাঠানো হয়েছে উল্লেখ করে বলেন, ‘এখন পর্যন্ত ঠিক কয়জন মারা গেছেন, তা বলা সম্ভব নয়। আমরা যা জানতে পেরেছি তা হলো, উদ্ধার অভিযান এখনো চলছে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এখন তিউনিসিয়ায় রেড ক্রিসেন্টের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।
বাংলাদেশ যুদ্ধ-বিধ্বস্ত লিবিয়ায় কোনো শ্রমিক পাঠাচ্ছে না উল্লেখ করে মোমেন বলেন, ‘এসব বাংলাদেশি নাগরিক সম্ভবত মানব-পাচারকারীদের সহায়তায় মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে লিবিয়ায় ঢুকেছে।’
মন্ত্রী বলেন, অনেক দিন আগ থেকে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে আসছে। ‘এটা কিভাবে বন্ধ করা যায় আমি জানি না।’
অবৈধ অভিবাসনের অভিপ্রায় নিয়ে যাতে বাংলাদেশের কোনো নাগরিক দেশের সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও অভিবাসন পুলিশকে নিয়ে সমন্বিত পদক্ষেপ নেয়ার ওপর জোর দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat