×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৫-০৬
  • ৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রস্তুতিমূলক ম্যাচে হারের স্বাদ পেলো বাংলাদেশ

স্পোর্ট ডেস্ক:-ত্রিদেশীয় সিরিজের আগে একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচে হারের স্বাদ পেলো বাংলাদেশ। গতকাল ডাবলিনের দ্য ভিনইয়ার্ড মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৮৮ রানে হেরেছে আয়ারল্যান্ড ‘এ’ দলের কাছে।
এ ম্যাচে খেলেননি নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাই বাংলাদেশের পক্ষে টস করতে নামেন সাকিব আল হাসান। টস ভাগ্যে হেরে ফিল্ডিং-এ নামে তার দল। ব্যাট হাতে নেমে ৭৯ রানে ২ উইকেট হারায় আয়ারল্যান্ড ‘এ’ দল।
এরপর আয়ারল্যান্ড ‘এ’ দলকে সামনের দিকে এগিয়ে নেন জেমস ম্যাককলাম ও সিমি সিং। তৃতীয় উইকেটে ১২৪ রানের জুটি গড়েন তারা। সেঞ্চুরি তুলে ১০২ রানে থামে ম্যাককলাম। ১০৯ বলের ইনিংসে ১৫টি চার ও ১টি ছক্কা হাকানো এ ব্যাটসম্যান শিকার হন পেসার রুবেল হোসেনের।
ম্যাককলামের মত সেঞ্চুরির পথেই ছিলেন সিমি। কিন্তু তাকে নাভার্স নাইন্টিতেই ফিরিয়ে দেন বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদ। ৬টি চার ও ২টি ছক্কায় ৯৫ বলে ৯১ রান করেন সিমি। তাদের বিদায়ের পর শেষদিকে তাইরোন কেন অপরাজিত ২৭ ও ক্রেইগ ইয়ং অপরাজিত ১২ রান করেন। ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৭ রান করে আয়ারল্যান্ড ‘এ’ দল। ১০ ওভারে ৬৬ রানে ৩ উইকেট নেন তাসকিন। ৯ ওভারে ৬৩ রান খর্চায় ২ উইকেট শিকার করেন রুবেল।
জয়ের জন্য ৩০৮ রানের লক্ষ্যে ভালো শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস ৫৬ রানের জুটি গড়েন। কিন্তু ঐ স্কোরেই বিদায় নিতে হয় দু’জনকে। তামিম ২১ ও লিটন ২৬ রান করেন।
তিন নম্বরে ব্যাট হাতে নেমে মিডল-অর্ডার ব্যাটম্যানদের নিয়ে বড় জুটি গড়ার চেষ্টায় ছিলেন সাকিব। কিন্তু মিডল-অর্ডারের দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ১১ ও মোহাম্মদ মিথুন ১৩ রান করে ফিরেন। এরপর মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে বড় জুটির চেষ্টা করেন সাকিব। কিন্তু বেশি দূর যেতে পারেননি সাকিব-মাহমুদুল্লাহ। ৫৯ রান যোগ করতে সমর্থ হন তারা। ৪৮ বলে ৩৭ রান করে থামেন মাহমুদুল্লাহ। তবে মারমুখী মেজাজে হাফ-সেঞ্চুরি তুলে নেন সাকিব।
হাফ-সেঞ্চুরির পর থেমে যান সাকিবও। ৭টি চার ও ১টি ছক্কায় ৪৩ বলে ৫৪ রান করেন তিনি। সাকিব-মাহমুদুল্লাহ’র পর পরের দিকের ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দিলে ৪২ দশমিক ৪ ওভারে ২১৯ রানে অলআউট হয় বাংলাদেশ। সাব্বির রহমান ০, মেহেদি হাসান মিরাজ ৬, ফরহাদ রেজা ১৫, তাসকিন আহমেদ ১৪ ও রুবেল অপরাজিত ২ রান করেন। আয়ারল্যান্ড ‘এ’ দলের সিমি ৫১ রানে ৪ উইকেট নেন।
আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat