×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৫-০৫
  • ৩১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এমসিসি নির্বাচনে ভোট গ্রহণ শুরু

নিউজ ডেস্ক:-ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (এমসিসি) প্রথম নির্বাচনে আজ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। গতকাল সকাল থেকে বৈরী আবহাওয়ার মধ্যেও বিভিন্ন যানবাহনযোগে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
ইসি জানিয়েছে, ৩৩টি ওয়ার্ডে ১২৭টি ভোট কেন্দ্রে ইভিএম প্রদ্ধতিতে ২ লাখ ৯৬ হাজার ৯৩৮ জন ভোটার ভোট প্রদান করবেন।
রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, প্রথমবারের মত অনুষ্ঠিত এই নির্বাচনে সব ধরনের নিরাপত্তা বিধানের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রতিটি ভোট কেন্দ্রে ১০ জন আনসার সদস্য ও তিনজন করে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের নিরাপত্তায় ২২ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৩৩টি মোবাইল টিম (প্রতি ওয়ার্ডে একটি করে), পুলিশের ৩৩টি মোবাইল টিম (প্রতি ওয়ার্ডে একটি করে) ও ১১টি স্ট্রাইকিং দলও মোতায়েন রয়েছে।
এছাড়া প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।  পাশাপাশি নির্বাচনকালীন সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় এনে সাজা প্রদানে ১৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও মাঠে রয়েছেন।
উল্লেখ্য, নির্বাচনে ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে অন্য কোনো প্রার্থী না থাকায় ইতোমধ্যেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat