×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৫-০২
  • ৩২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় ‘ফণি’ নৌপরিবহন মন্ত্রণালয় কন্ট্রোল রুম খুলেছে, উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে

ঘূর্ণিঝড় ‘ফণি’ নৌপরিবহন মন্ত্রণালয় কন্ট্রোল রুম খুলেছে,


ঘূর্ণিঝড় ‘ফণি’র বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় একটি কন্ট্রোল রুম খুলেছে। সচিবালয়স্থ নৌপরিবহন মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম নম্বর হলো ৮০১/ক এবং এর টেলিফোন নম্বর
০২-৯৫৪৬০৭২।
ঘূর্ণিঝড় ‘ফণি’র সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জরুরি তথ্য ও নির্দেশনা আদান-প্রদানের জন্য এ কন্ট্রোল রুম খোলা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।

ঘূর্ণিঝড় ‘ফণি’ উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে


বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণি’এর প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে সাত নম্বর, চট্টগ্রাম সমুদ্র বন্দরে ছয় নম্বর এবং কক্সবাজার বন্দরে চার নম্বর আবহাওয়া সংকেত বলবৎ থাকায় যাত্রী সাধারণের নিরাপত্তার স্বার্থে উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে সকল যাত্রীবাহী নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আজ এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat