×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৫-০২
  • ৩৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের রামপাল উপজেলায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মাহেন্দ্র চালকসহ তিনজন নিহত


নিউজ ডেস্ক:- বাগেরহাটের রামপাল উপজেলায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মাহেন্দ্র চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে খুলনা-মোংলা জাতীয় মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার মালিডাঙা চেয়ারম্যানের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেছে। নিহতরা হলেন-সোহাগ (৩৫) ও সঞ্জিত মন্ডল (৫০)। তাদের বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলার চিলা গাববুনিয়া ও মাকড়ডোন এলাকায়। অন্য একজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার সার্জেট বাচু মিয়া বলেন, বৃহস্পতিবার সকালে রামপাল উপজেলার অভ্যন্তরীণ একটি সড়ক দিয়ে যাত্রীবাহী মাহেন্দ্র অসাবধনতাবশত খুলনা-মোংলা জাতীয় মহাসড়কে ওঠার সময়ে মোংলার দিকে যাওয়া একটি দ্রুতগামী পণ্যবাহী ট্রাকের সাথে ধাক্কা লাগে।

এতে মাহেদ্রটি দুমড়ে মুচড়ে চালকসহ তিনজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat