×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৫-০১
  • ৩১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক:-রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) ৫সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে মো. সাইফুল্লাহ (২৬), মো. আব্দুল আলীম (২২), মো. ফয়জুল্লাহ (১৮), মো. জহিরুল ইসলাম (১৯) ও মো. মাইনুদ্দীন ওরফে সজীব (১৯)। তাদের কাছ থেকে ২০টি ডেটোনেটর ও দুটি চাপাতি উদ্ধার করা হয়।
আজ বুধবার ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার ছনটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নাশকতামূলক কর্মকান্ডের উদ্দেশ্যে যাত্রাবাড়ী থানা এলাকায় একত্রিত হয়েছিল বলে পুলিশের কাছে স্বীকার করে।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat