×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৪-৩০
  • ৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউনিয়ন পরিষদের গাছ কেটে বরখাস্ত হয়েছেন চেয়ারম্যান

মোঃ সদরুল কাদির (শাওন), সাতক্ষীরা :- ইউনিয়ন পরিষদের গাছ কেটে বরখাস্ত হয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাওলানা ফারুক হোসাইন। গত ২৮ এপ্রিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার

বিভাগের উপ-সচিব, মোঃ ইফতেখার আহম্মেদ চৌধুরি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউপি চেয়ারম্যান মাওলানা ফারুক হোসাইনকে বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, শ্যামনগর থানায় জিআর ৪৪৯/২০১৭ নং মামলায় অভিযোগপত্র বিজ্ঞ আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন  পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। 

প্রসঙ্গত: ইউনিয়ন পরিষদ চত্ত্বরে গাছ কেটে সমুদয় টাকা আত্মসাৎ করায় ওই পরিষদের ২ নং ইউপি সদস্য এসএম জাকির হোসেন শ্যামনগর থানায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেন।

মামলা তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সুজন সরকার আদেশ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, প্রচলিত আইন মতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat