×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৯
  • ৩১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জঙ্গিদের নেটওর্য়াক ভেঙ্গে পড়েছে, বড় ধরনের হামলা করার সক্ষমতা নেই : মনিরুল

নিউজ ডেস্ক:-জঙ্গিদের নেটওর্য়াক ভেঙ্গে পড়েছে, তাদের বড় ধরনের হামলা করার সক্ষমতা নেই বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম’ (বোয়াফ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বোয়াফের সভাপতি কবীর চৌধুরী তন্ময় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মনিরুল ইসলাম বলেন, বাস্তবে আমরা জঙ্গি দমন করতে পেরেছি। তারপরও আমরা সতর্ক অবস্থানে আছি। সাধারণ মানুষের সহযোগিতা পেলে আমরা এ ঝুঁকি মোকাবেলা করতে পারবো ।
‘বিশ্ব সন্ত্রাস-জঙ্গিবাদ ও বাংলাদেশ শীর্ষক’ এ অনুষ্ঠানে মনিরুল ইসলাম বলেন, ‘বিভিন্ন সময় ‘বাংলাদেশেও দেখা গেছে, জঙ্গি সংগঠন বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় প্রশ্রয় পেয়েছে। যার দরুণ বিভিন্ন সময়ে বাংলাদেশে জঙ্গি হামলা হয়েছে। তারা টার্গেটও করে রাজনীতিকদের। এক্ষেত্রে সবচেয়ে বেশি টার্গেট করা হয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তাছাড়া সাংস্কৃতিক ব্যক্তিদেরও টার্গেট করে তারা হামলা চালিয়ে হত্যা করেছে।’
সংসদ সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান বলেন, বিভিন্ন সন্ত্রাসী হামলা ও হত্যাকান্ডের পর জামাত-শিবির বারবার প্রকৃত ঘটনাকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করেছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মুফতি মাসুম বিল্লাহ নাফীয়, শহীদ কাজী আরেফের ছোট ভাই কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ, বঙ্গবন্ধু পরিষদের নেতা মতিউর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat