×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৫
  • ৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নতুন বিরতিহীন আন্তঃনগর ট্রেন‘বনলতার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:-রাজশাহী-ঢাকা রুটের নতুন বিরতিহীন আন্তঃনগর ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ট্রেনটির উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের সময় রাজশাহী রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) খন্দকার শহিদুল ইসলাম প্রমুখ।ট্রেনটি রাজশাহী থেকে সকাল ৭টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা ১১টায়। আবার একইদিন ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ঢাকা ছাড়বে দুপুর দেড়টায়। রাজশাহী রেলস্টেশনে পৌঁছাবে বিকেল সাড়ে পাঁচটায়। খাবার মূল্য ১৫০ টাকাসহ শোভন চেয়ারের মূল্য ৪২৫ টাকা এবং এসি চেয়ারের মূল্য ৮৭৫ টাকা। এছাড়া ওয়াইফাই সুবিধা থাকবে প্রতিটি বগিতে।নতুন এ ট্রেনে ১২টি বগি রয়েছে। এর মধ্যে শোভন চেয়ারের বগি ৭টি, যার আসন সংখ্যা ৬৬৪টি। দুটি এসি বগিতে আসন থাকবে ১৬০টি। ট্রেনটিতে মোট আসন সংখ্যা ৯৪৮। ভারত থেকে ২০১৩ সালে আমদানি করা দুটি ইঞ্জিন দিয়ে চলাচল করবে ট্রেনটি।

এর আগে মঙ্গলবার দিনগত রাতে ঈশ্বরদী জংশন থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছায় বনলতা এক্সপ্রেস। উদ্বোধনের পর রাজশাহী স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বিরতিহীন এই ট্রেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat