×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৪
  • ৩১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের প্রেসিডেন্ট, নৌপ্রধানের সঙ্গে বাংলাদেশের নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক:-চীনের প্রেসিডেন্ট ও নৌপ্রধানের সাথে সফরত বাংলাদেশ নৌবাহিনী প্রধান সৌজন্য সাক্ষাৎ করেছেন।
নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী গণচীনের নৌবাহিনীর ৭০তম বার্ষিকীতে যোগদানের জন্য বর্তমানে চীনে অবস্থান করছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মঙ্গলবার চীনের নৌবাহিনীর ৭০তম বার্ষিকী চীনের কিংডও শহরে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে উদযাপিত হয়।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও নৌপ্রধান ভাইস এডমিরাল শেন জিনলং এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
এছাড়া তিনি চীনের উর্ধ্বতন নৌকর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সাক্ষাতকালে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নৌবাহিনীর পারস্পরিক উন্নয়নমুলক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
চীনের নৌবাহিনীর ৭০তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ এ বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রত্যয় অংশগ্রহণ করে।
এ অনুষ্ঠানে জাপান, জার্মানি, ব্রাজিল, তুরস্ক, ইরান, নিউজিল্যান্ড, মায়ানমার, গ্রিস, পেরু, দক্ষিণ আফ্রিকা, চিলি, কম্বোডিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড,প্যালেস্টাইন এর নৌবাহিনীর প্রধানরা অংশগ্রহণ করেন।
এছাড়া, বিভিন্ন দেশসমুহের নৌপ্রধান, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদ ও উর্ধ্বতন নৌপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
গণচীনের নৌবাহিনীর ৭০ তম বার্ষিকীতে যোগদানের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান গত ২১ এপ্রিল ঢাকা ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat