×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৭
  • ২৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কৃষিকে লাভজনক পর্যায়ে নিয়ে সম্মানজনক পেশায় পরিণত করতে হবে : কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক:- কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, চাষযোগ্য ফসলের নতুন-নতুন উন্নত জাত উদ্ভাবনের মাধ্যমে কৃষকদের চাষে আকৃষ্ট করতে হবে।
স্বল্প সময়ে অধিক আবাদী কৃষিজাত ফসল কৃষক পর্যায়ে পৌঁছে দেয়ার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন,এতে কৃষকরা লাভবান হবে এবং কৃষি উৎপাদনে তাদের উৎসাহ আরো বাড়বে।
ড. আব্দুর রাজ্জাক আজ বুধবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে ‘কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের’ উদ্যোগে আয়োজিত জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
কৃষি সচিব মো. নাসিরুজ্জামান এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, কৃষিকে লাভজনক পর্যায়ে নিয়ে গিয়ে সম্মানজনক একটি পেশায় পরিণত করতে হবে। তাহলে দেশের শিক্ষিত তরুণরাও এ পেশায় এগিয়ে আসবে।
তিনি বলেন,‘গতানুগতিক ধারা পরিহার করে নতুন উদ্যোমে কাজ করতে হবে। প্রকল্পগুলো আমাদের লক্ষ্যমাত্রা কতটুকু পুরণ করেছে বা লক্ষ্যমাত্রা পুরণে কি করণীয় তা বের করতে হবে।’
ডাল, তেল ও মসলা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণে সবাইকে উদ্যোগ নেয়ার আহবান জানিয়ে তিনি বলেন,বর্তমানে মোট তেল আমদানি করতে হয় প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার। আর শুধুমাত্র ভোজ্য তেল আমদানির জন্য লাগে ১৩ থেকে ১৪ হাজার কোটি টাকা।
এরফলে এখাতে বিপুল অংকের টাকা ব্যয় হচ্ছে এ কথা উল্লেখ করে ড.রাজ্জাক বলেন, আমদানি নির্ভরতা কমাতে কৃষি যান্ত্রিকীকরণের পাশাপাশি তৈল বীজ আবাদের এলাকাও সম্পসারন করতে হবে।
তিনি বলেন,‘আগামী ৫ বা ১০ বছরে ভোজ্য তেল আমদানি আমরা কি পরিমান কমাতে চাই এবং এর জন্য কি পরিমান এলাকা আবাদের আওতায় আনা প্রয়োজন তার একটি সুনিদিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মীর নূরুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের বীজ উইংয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আশ্রাফ উদ্দিন আহমেদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুল মুঈদ বক্তৃতা করেন। এছাড়াও এ কর্মশালায় প্রকল্পের মূল কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat