×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৮
  • ৩২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা ক্যাম্পে শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় নেতারা ভূমিকা রাখতে পারেন : জাতিসংঘ
নিউজ ডেস্ক:-কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ধর্মীয় নেতাদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের গণহত্যা প্রতিরোধ বিষয়ক উপদেষ্টা আদামা ডিং। তিনি বলেন, “ধর্মীয় নেতারা শান্তি ও সহনশীলতার বার্তা আদান-প্রদানের পাশাপাশি রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।” তিনি আজ  অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলেন। ইউএনডিপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে। আদামা ডিং বলেন, বাংলাদেশ সরকার ও এদেশের জনগণ রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে উদারতার পরিচয় দিয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। তিনি সকল ধর্মের ক্ষেত্রে সমান অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় বিষয়ের উন্নয়নের অঙ্গিকার ব্যক্ত করেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গাদের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রজায় রাখতে বাংলাদেশের সরকারের অব্যাহত প্রচেষ্টার কথা উল্লেখ করে রোহিঙ্গা প্রত্যাবর্তনের জন্য পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সৈয়দ নজিবুল বাশার মাইজভান্ডারি এমপি, চট্টগ্রামের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat