×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৮
  • ৩২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বনানীতে অগ্নিকান্ডে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
বনানীতে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঢাকার বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় তিনি এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতি এ দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। রাষ্ট্রপতি আহতদের আশু সুস্থতা কামনা করেন।
বনানীতে অগ্নিকান্ডে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানীর বনানীতে ভয়াবহ অগ্নিকান্ডে প্রাণ ও সম্পদ হানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী অগ্নিকান্ডে নিহতদের আত্মার চির শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী আহতদের আশু আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন। প্রেস সচিব বলেন, ‘বনানীর এফআর টাওয়ারে অগ্নিকান্ডের খবর শুনে প্রধানমন্ত্রী আগুন নিয়ন্ত্রণে আনা এবং উদ্ধার অভিযান পরিচালনার জন্য ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে কাজ করতে সশস্ত্র বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাসমূহের প্রতি আহ্বান জানান।’ ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী উদ্ধার অভিযান ও আহতদের সু-চিকিৎসার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সর্বদা যোগাযোগ রাখছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat