×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৬
  • ৩০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
নিউজ ডেস্ক:-কক্সবাজারের টেকনাফ থেকে স্বশস্ত্র রোহিঙ্গা ডাকাত দলের সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে নয়াপাড়া ক্যাম্প সংলগ্ন পাহাড় হতে আবু ছৈয়দ প্রকাশ সাদেক (৩৫) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, সকালে গোলাগুলির শব্দ পেয়ে পুলিশ ওই পাহাড়ে অভিযান চালিয়ে ডাকাত সাদেকের গুলিবিদ্ধ ও পরিত্যক্ত মরদেহ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট তৈরির পর উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে আরসা কমান্ডার, কুখ্যাত ডাকাত সর্দার নুরুল আলম বন্দুকযুদ্ধে নিহত হয়। এরপর ক্যাম্পকেন্দ্রিক আধিপত্য বজায় রাখতে তার গ্রুপ এবং প্রতিদ্বন্দ্বি গ্রুপ সমূহের মধ্যে খুন, অপহরণ, হামলা ও মুক্তিপণ আদায়ের মাত্রা বেড়ে যায়। এসব গ্রুপের মধ্যে দ্বন্দ্ব-সংঘাতের জেরেই এই ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat