×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৩-১৩
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমৃদ্ধ দেশ গঠনে দক্ষ প্রকৌশলীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
নিউজ ডেস্ক:-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, একটি উন্নত, সমৃদ্ধ দেশ গঠনে দক্ষ প্রকৌশলীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘বাংলাদেশকে উন্নত দেশের পর্যায়ে নিয়ে যাওয়াই সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের জন্য পর্যাপ্তসংখ্যক দক্ষ প্রকৌশলীর প্রয়োজন, যারা তাদের মেধা, জ্ঞান, দক্ষতা এবং মননশৈলী দ্বারা ভবিষ্যৎ অবকাঠামো নির্মাণ, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করবে।’ মন্ত্রী আজ রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত ‘কোয়ালিটি এসুরেঞ্জ ইঞ্জিনিয়ারিং এডুকেশন থ্রো অ্যাক্রেডিটেশন’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনিক্যাল এডুকেশন, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এই সিম্পোজিয়ামের আয়োজন করে। জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে সিম্পোজিয়ামে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স এর সভাপতি মো. আব্দুস সবুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যেতে হবে। তিনি বলেন, আন্তর্জাতিক, স্থানীয় ও নিজস্ব জনবলের মাধ্যমে সকল কারিগরি মূল্যায়ন ও পর্যালোচনা করে এবং বিশেষজ্ঞ মতামত গ্রহণের মাধ্যমে দেশের অবকাঠামো নির্মাণে সুষ্ঠুভাবে কাজ করে করে যেতে হবে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat