×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৬
  • ৩০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিমানবন্দরের স্ক্যানার এড়িয়ে গেল ইলিয়াস কাঞ্চনের পিস্তল, তদন্ত কমিটি গঠন
নিউজ ডেস্ক:-চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন লাইসেন্স করা পিস্তল নিয়ে অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম গেট অতিক্রম করলেও স্ক্যানারে ধরা না পড়ার ঘটনায় বুধবার একটি তদন্ত কমিটি গঠন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচক কর্তৃপক্ষ জানিয়েছে, ইলিয়াস কাঞ্চনের ওই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তবে তদন্ত কমিটির সদস্যদের নাম বা পরিচয় বিস্তারিত জানানো হয়নি। এর আগে মঙ্গলবার বিকেলে নভোএয়ারের ভিকিউ-৯০৯ এর ফ্লাইটে শাহজালাল বিমানবন্দর থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন ইলিয়াস কাঞ্চন। প্রথম গেট পার হয়ে নভোএয়ারের বুকিং কাউন্টারে গিয়ে ইলিয়াস কাঞ্চন জানান, তার সঙ্গে ৯ এমএম পিস্তল আর ১০ রাউন্ড গুলি আছে, যা অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম গেটের স্ক্যানারে ধরা পড়েনি। তিনি পিস্তলটি সঙ্গে নিয়ে চট্টগ্রামে যেতে চান। এরপরই শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা ছুটে যান সেখানে। এ বিষয়ে নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান ও অভিনয়শিল্পী ইলিয়াস কাঞ্চন বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম স্ক্যানিং মেশিনে আমার ল্যাপটপের ব্যাগটা দিয়ে আমি বডি স্ক্যানিং করে দ্বিতীয় স্ক্যানিং মেশিনের দিকে এগিয়ে যাই। তখন আমার হঠাত্ করেই মনে হয়, ল্যাপটপের ব্যাগে নাইন এমএম পিস্তল আর ১০ রাউন্ড গুলি আছে। দ্বিতীয় স্ক্যানিং মেশিনে দায়িত্বরত অফিসারদের বিষয়টি তখন অবহিত করি। আমার কাছে অবাক মনে হয়েছে যে প্রথম মেশিন তাহলে কি স্ক্যান করলো? মেশিনে ধরাই পড়ল না আমার ব্যাগে পিস্তল আর গুলি আছে?’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat