×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৫
  • ৩০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি থেকে নির্বাচিতরা সংসদে যোগ দিলে স্বাগত জানাবে আওয়ামী লীগ : মোহাম্মদ নাসিম
নিউজ ডেস্ক:- আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করে সংসদে যোগ দিলে স্বাগত জানাবে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ৩য় তলায় মাওলানা আকরাম খাঁ হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রয়াত জননেতা আব্দুল জলিলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থ্যতা কামনা করে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপির নেতারা শপথ নিয়ে সংসদে যোগ দিলে স্বাগত জানাবে আওয়ামী লীগ। আর সংসদে তারা সব বিষয়ে কথা বলতে পারবেন, কোনো বাধা দেয়া হবে না। প্রেসক্লাবে বক্তব্য আর ব্রিফিং করে বিএনপির কোনো কোনো লাভ হবে না বরং সংসদে আসলে তাদেরকে সহযোগিতা করা হবে।’ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, সাবেক খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এম পি, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ বক্তব্য রাখেন। বিরোধী দলবিহীন রাজনীতি আওয়ামী লীগ চায় না উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আওয়ামী লীগ চায় সংসদ ও রাজপথে বিরোধী দল থাকুক। সরকারের ভুলত্রুটি থাকতে পারে শক্তিশালী বিরোধী দল থাকলে তা ধরিয়ে দিতে পারবে। বিএনপি থেকে নির্বাচিতরা শপথ না নিয়ে জেনেশুনে ভুল করছেন।’ তিনি বলেন, ঐক্যফ্রন্ট থেকে যারা নির্বাচনে বিজয়ী হলো, তাদেরকে সংসদে যেতে দেওয়া হচ্ছে না। তারা আট জন হোক, ১০ জন হোক, পার্লামেন্টে আসুক। তারা আসলে সরকার তো সব সময় আতঙ্কে থাকবে। অনুষ্ঠানের শেষে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাদীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরর দ্রুত সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat