×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৪
  • ৩১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যবসায় সূচকের উন্নয়নে বেসরকারিখাতের সাথে কাজ করবে সরকার : পরিকল্পনামন্ত্রী
নিউজ ডেস্ক:-ব্যবসায় পরিবেশের উন্নয়ন বা ব্যবসা পরিচালনা সূচকের ইতিবাচক পরিবর্তনে সরকার বেসরকারিখাতের সাথে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন,‘ব্যবসা পরিচালনার সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নয়নে কোন বিকল্প নেই এবং এজন্য সরকার দেশের বেসরকারিখাতের সাথে একযোগে কাজ করতে আগ্রহী।’ সোমবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার ভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। পরিচালনা পর্ষদের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ওসামা তাসীর। এম এ মান্নান বলেন,বৃহৎ প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করতে সরকার কাজ করছে।আশা করা যায়,প্রকল্পের কাজ সম্পন্ন হলে ব্যবসা ও জনজীবন গতিশীল হবে।তিনি কাংখিত প্রবৃদ্ধি অর্জনে সরকার ও বেসরকারিখাতকে একসাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন এবং ব্যবসার পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশমালা প্রদানের জন্য ঢাকা চেম্বারের প্রতি আহ্বান জানান। তিনি বৈশ্বিক প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে কারিগরি শিক্ষার প্রসারের উপর গুরুত্বারোপ করে এ খাতে বিনিয়োগের জন্য উদ্যোক্তাদের প্রতি আহবান জানান। ডিসিসিআই সভাপতি ওসামা তাসীর বলেন,আগামী বছরগুলোতে ডাবল ডিজিট জিডিপি প্রবৃদ্ধি অর্জনে ব্যবসা-বাণিজ্য সহায়ক নীতিমালা প্রণয়ন ও অবকাঠামোগত চ্যালেঞ্জসমূহ হ্রাস করে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষন করতে হবে। এজন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। তিনি বলেন,ব্যবসা পরিচালনার সূচক সহ অন্যান্য সূচকে নি¤œতর অবস্থানের কারণে বাংলাদেশ অন্যান্য প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী অর্থনীতিসমূহের তুলনায় বিনিয়োগ আকর্ষণে পিছিয়ে পড়ছে, তাই ডুয়িং বিজনেস ইনডেক্সে বাংলাদেশের অবস্থান উন্নয়নে অবকাঠামোখাতের বিকাশে বাস্তব পরিকল্পনা গ্রহণ ও বাজেট বরাদ্দ বৃদ্ধি করার প্রস্তাব করেন। সাক্ষাৎকালে ডিসিসিআই সহসভাপতি ইমরান আহমেদ,পরিচালক মো. রাশিদুল করিম মুন্না,হোসেন এ সিকদার প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat