×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৩
  • ৩২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ বিকেলে ওবায়দুল কাদেরকে দেখতে যান রাষ্ট্রপতি
নিউজ ডেস্ক:-রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে যান। রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মিনী রাশিদা খানম ৪টা ১৭ মিনিটে হাসপাতালে যান এবং প্রায় ১৫ মিনিট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর পাশে ছিলেন। মন্ত্রী আজ সকালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। রাষ্ট্রপতি প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে একথা জানান। রাষ্ট্র প্রধান সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। রাষ্ট্রপতি ওবায়দুল কাদেরের আশু আরোগ্যের জন্য দেয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিববৃন্দ এবং অসুস্থ মন্ত্রীর পরিবারের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat