×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০১-২০
  • ৬৭৭৯১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, গ্রাম বাংলার আনাচে-কানাচে ছড়ানো-ছিটানো খেলাধুলা সাংস্কৃতিক বিকাশ ত্বরান্বিত করে। তিনি বলেন, ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা গ্রামীণ বাংলার আবহমান সংস্কৃতি লালন করে।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ ডা. আকবার আলী স্মরণে আজ অনুষ্ঠিত ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় পীরগঞ্জ উপজেলার ৭নং আলমপুর ইউনিয়ন পরিষদ ও বাংলাদেশ আওয়ামী লীগ ৭নং আলমপীর ইউনিয়ন শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
স্পিকার বলেন, ‘প্রতিটি ইউনিয়নে প্রাথমিক পর্যায়ে ৪০০টি করে কম্বল বিতরণ করা হবে। ১৮০ টি করে কম্বল মা-বোনদের জন্য পৃথকভাবে বিতরণ করা হবে। মা-বোনেরা আমাকে খুব ভালোবাসেন।’ তিনি বলেন, মায়েদের একটি কম্বল দেয়া হলে তারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন।
এসময় স্পিকার ৩নং বড়দরগাহ ইউনিয়ন, ৯নং পীরগঞ্জ ইউনিয়ন, ভেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদে মা-বোনদের অগ্রাধিকারের ভিত্তিতে কম্বল বিতরণ করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের মেধা ও মনন বিকশিত হয়। তরুণ প্রজন্মের ব্যক্তিত্ব গঠনে এসব খেলাধুলা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, প্রয়োজনীয় রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ, মন্দির ও কবরস্থানের সংস্কার কাজ চলমান থাকবে। এলাকার চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে এসব বিষয় তালিকাভুক্ত করবেন।
এসময় স্পিকার হযরত শাহ ইসমাইল গাজী (র:) ওয়াকফ এস্টেট পীরগঞ্জের ঐতিহ্যবাহী বড়দরগাহ মাজার শরীফ জিয়ারত করেন ও মাজারে কর্তব্যরত খাদেম এর কাছ থেকে সার্বিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেন। 
এ অনুষ্ঠানে রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীবৃন্দ, চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat