×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০১-১৩
  • ৫৭০৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি ৫৪ হাজার ৪৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট।
আজ ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের স্থগিত কেন্দ্র সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এ কেন্দ্রে ৩০৩২ ভোটের মধ্যে নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি পেয়েছেন ১২৯৫ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৩৫৫ ভোট।
ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রফেসর মোশাররফ হোসেন বেসকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। ময়মনসিংহ জেলার জাতীয় সংসদ নির্বাচনে ১১টি আসনের মধ্যে ৫টি আসনে আওয়ামী লীগের নৌকা এবং ৬টি আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
গত ৭ জানুয়ারি ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি ৯৮৫ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। তিনি পেয়েছিলেন ৫৩ হাজার ১৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছিলেন ৫২ হাজার ২১১ ভোট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat